এক নজরে রিদধি স্কুল অ্যান্ড কলেজ
সংক্ষিপ্ত পরিচিতি
রিদধি স্কুল অ্যান্ড কলেজ একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা যাত্রাবাড়ী থানার ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া এলাকায় অবস্থিত। ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছে। এখানে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই নয়, নৈতিকতা, প্রযুক্তি, বিজ্ঞানচর্চা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক বিকাশের উপরেও সমান গুরুত্ব দেওয়া হয়।
প্রতিষ্ঠানের তথ্য:
প্রতিষ্ঠাকাল: ০১ জানুয়ারি ২০১৭
অবস্থান: দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা
শ্রেণি: প্রাক-প্রাথমিক থেকে একাদশ/দ্বাদশ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)
শিক্ষা মাধ্যম: বাংলা
পরিচালনা: অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত
পরীক্ষা পদ্ধতি: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুসারে নিয়মিত মূল্যায়ন
বিশেষ বৈশিষ্ট্য:
* আধুনিক শ্রেণিকক্ষ ও পাঠদান পদ্ধতি
* নৈতিক শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশ কার্যক্রম
* বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সুবিধা
* সহপাঠ্য কার্যক্রম: বিতর্ক, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান
* অভিভাবক-শিক্ষক সম্মেলন ও নিয়মিত অগ্রগতি রিপোর্ট
* শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা
* বছরে একাধিক শিক্ষাভ্রমণ ও শিক্ষামূলক আয়োজন
আমাদের মূলনীতি“প্রতিভার সমৃদ্ধি এখানেই” এই বিশ্বাস নিয়ে আমরা প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছি।






















