আমাদের স্কুল অ্যান্ড কলেজ
চেয়ারম্যানের বাণী
“শিক্ষা জাতির মেরুদণ্ড”—এই ধ্রব সত্যকে ধারণ করে বলা যায়, যে জাতি যত বেশি শিক্ষার আলোয় আলোকিত, পৃথিবীতে আজ তারা ততটাই উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে।
বর্তমান বৈশ্বিকায়নের যুগে জ্ঞানার্জনের কোনো সীমানা নেই। যাত্রাবাড়ী থানার ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান “রিদধি স্কুল অ্যান্ড কলেজ” ছাত্র-ছাত্রীদের মূল শিক্ষাক্রমের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, বিজ্ঞান, প্রযুক্তি, শৃঙ্খলা, মানবতা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
লক্ষ্য অর্জনের পথে রিদধি স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে চলেছে তার নিজস্ব কর্মতৎপরতায়। প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় অতীত এবং সম্ভাবনাময় সোনালি ভবিষ্যৎ।
“প্রতিভার সমৃদ্ধি এখানেই”—এই স্লোগানকে সামনে রেখে আপনার সন্তানের সোনালি স্বপ্ন পূরণে রিদ্ধি স্কুল অ্যান্ড কলেজ-ই হাত বাড়িয়েছে আপনার জন্য।
– জনাব কামরুজ্জামান বাবুল



